বুধবার, ১১:০১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

অবশেষে ক্যাম্পাসে ফিরেছেন ঢাবির সেই শিক্ষার্থীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৪৫ বার পঠিত

সুনামগঞ্জে ঘুরতে গিয়ে প্রবল বন্যায় চারদিন আটকে থাকার পর অবশেষে ফিরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ২১ শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। এ সময় সহপাঠীরা তাদেরকে গ্রহণ করে নেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর তিন সদস্যের তত্ত্বাবধানে সংস্থার নিজস্ব মিনিবাসে (কোস্টার) তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ১৪ জুন পরীক্ষা শেষে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। ১৬ জুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে তারা কোনোমতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে সেখান থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যায়।

এরপর ১৭ জুন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসন ‘কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট’ নামের একটি নৌযানে করে তাদেরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখান থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। রওনা হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে প্রবল স্রোত এবং বৃষ্টিতে যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি সুনামগঞ্জের দোয়ারাবাজার সংলগ্ন সুরমার চরে আটকে যায়। পরে নৌযানটি ছাতক ফেরিঘাটে নোঙর করতে সক্ষম হয়৷

সেখান থেকে রোববার সকালে শিক্ষার্থীদের উদ্ধার করে সেনাবাহিনী। পরে দুপুরের দিকে সেনাবাহিনীর উদ্ধার বোটে করে সিলেট ক্যান্টনমেন্টে পৌঁছান তারা। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। তারপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন ঢাবির শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com