বুধবার, ০৫:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ভোটের প্রচারণা আজ থেকে বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১২৭ বার পঠিত

আজ শুক্রবার সকাল ৮টার পর আর কোনো প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রচার-প্রচারণার অনুমোদিত সময় ছিল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ২৯৯ আসনে এক হাজার ৯৭০ জন প্রার্থী নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। এ ছাড়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে ভোটের দিন উপলক্ষে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপিসহ নিবন্ধিত ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে মাঠে রয়েছে।

ইসি থেকে পাওয়া তথ্যানুযায়ী, এবার দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী রয়েছে জাতীয় পার্টি ২৬৫ জন। এ ছাড়া তৃণমূল বিএনপি ১৩৫ জন প্রার্থী দিয়েছে। সব থেকে কম প্রার্থী দিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল ও মুসলিম লীগ। উভয় দল চারজন করে প্রার্থী দিয়েছে। আর প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৫৫ জন, গণতন্ত্রী পার্টি ১০ জন, আওয়ামী লীগের তিনজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুইজন, তৃণমূল বিএনপির দুইজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের দুইজন, বাংলাদেশ কংগ্রেসের একজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন প্রার্থী রয়েছেন। মোট প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ার পর দলটির মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জন। এরপরই রয়েছে জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির রয়েছে ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির রয়েছেন ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা এক হাজার ৫৩৪ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৬ জন প্রার্থী হাইকোর্ট থেকে আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com