রবিবার, ০২:৩২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বাগেরহাট কারাগারে যুবদল নেতার মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত

বাগেরহাটে কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে বাগেরহাট জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কামাল হোসেন খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। নাশকতার মামলায়  গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন তিনি। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফয়সাল ইসলাম বলেন, রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে (কামাল হোসেন) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তাঁর শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর যাঁরা (কারারক্ষী) তাঁকে নিয়ে এসেছিলেন, তাঁরাও সেভাবে রোগীর হিস্ট্রি (উপসর্গ) বলতে পারেননি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, উনি (কামাল হোসেন) হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগে তিনি এলার্জি, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হাসপাতালে গেছেন, চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। মঙ্গলবার সারা দিনই তিনি সুস্থ-স্বাভাবিক ছিলেন। রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এর মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com