শনিবার, ০৭:০৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

‘আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পঠিত

নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে তামাশা বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিয়ে আনিসুল হক বলেন, ‘এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। এর কোনো মর্মার্থ নাই। কারণ আদালত তার কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ড টেনে এনে আদালত বর্জন করা বিএনপির ভুল ও অন্যায়।’

‘৭ তারিখের নির্বাচন তামাশার নির্বাচন’ বিএনপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে। তারা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। দেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।যারা (বিএনপি) বলছে- নির্বাচন তামাশার, আসলে তাদের বক্তব্যটাই তামাশা।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com