বুধবার, ০৪:৩৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

একতরফা নির্বাচন দেশকে ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে : রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১১১ বার পঠিত

একতরফা নির্বাচন দেশটাকে ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার আরো বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারো একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরো লুটপাট করছে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কিভাবে টাকা পাচার করেছে, তারা এরকম পাচার করতে চায়। ব্যাংক ডাকাতি ও জনগণের টাকা লুট করতে চায়, টাকা লুট ও পাচার করে তারা আরো বেশি সুখে থাকতে চায়। কিন্ত দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে তিনি আজ বুধবার সকালে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন।

রিজভী বলেন, অবৈধ সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সাথে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন, তাদের বিরুদ্ধে সবাই একসাথে রুখে দাঁড়ান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: পারভেজ রেজা কাকন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, মোহাম্মাদ আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদলের মেহবুব মাসুম শান্ত, কামরুজ্জামান জুয়েল, রামপুরা থানা বিএনপির নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদলের সাবেক নেতা তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, জসিম সিকদার রানা, যুবদলের সাবেক নেতা সোহেল আহমেদ, শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের ডা: তৌহিদুর রহমান আউয়াল, আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, সাদেক মিয়া, জান্নাতুল নওরিন উর্মি, স্বেচ্ছাসেবক দলের ডা: মিজান রহমান, যুবদলের খসরু আহমেদ হিরণ, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, ঢাবি ছাত্রদলের মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের ওমর ফারুক পাটোয়ারি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com