শুক্রবার, ১২:২৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

পিকনিক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল ভারতের একটি বাস। ট্রাকের সাথে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত ২৭ জন। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আসামের দেরগাঁয়ে বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি পিকনিকের উদ্দেশে গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ আচমকাই উল্টো দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। বাকি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক নিহত হয়েছে। আহতদের দেরগাঁও সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন।

গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ জানিয়েছেন, ‘জাতীয় সডকের একপাশে রাস্তা মেরামতের কাজ চলছিল এবং সেই কারণেই উভয় দিক থেকে যানবাহন ডিভাইডারের অপর পাশ ব্যবহার করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে- ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল, সেটি বাসটিকে ধাক্কা দেয়।

বাসের যাত্রীদের অধিকাংশই ভারালুখুয়া গ্রামের, তারা তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে এবং সেখান থেকে বগিবিলে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা বাস ও ট্রাক থেকে ১০টি লাশ উদ্ধার করেছি। আহত ২৭ জনের মধ্যে যাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তাদের মধ্যে দু’জন মারা গেছেন। গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com