বুধবার, ০৪:৩৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

‘অবৈধ’ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি: রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর মামুরা নির্বাচন করতে চাচ্ছে। এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি। তারা নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্ররে জন্য লড়াই করছে তাদের উপর। যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকারের জন্য লড়াই করছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের উপর চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।

আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয়  নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান মন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নং ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নং সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন, কাফরুল থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন, কাফরুল থানা মহিলা দলের আহবায়ক নাজমা আক্তার, কাফরুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, যুবদল নেতা পারভেজ, কাফরুল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোওাদিরুল ইসলাম শাকিল, আব্দুল হক শেখ, ফরিদ, ছাত্রদল নেতা বাপ্পীসহ নেতাকর্মীরা।

এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী।

নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতোমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তা সফল করুন। অবৈধ ডামি নির্বাচন বর্জন করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com