শুক্রবার, ১১:৩০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

হুতিদের ওপর বিমান হামলার কথা ভাবছে ব্রিটিশ বাহিনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

হুতি বিদ্রোহীদের ওপর ব্রিটেন বিমান হামলার কথা ভাবছে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের।

লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যের এই পরিকল্পনার তথ্য সামনে আসলো।

খবর অনুসারে, ইয়েমেনি গোষ্ঠীকে চূড়ান্ত সতর্কবার্তা দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস বলেছেন, সরকার আরও হামলা ঠেকাতে ‘সরাসরি পদক্ষেপ’ নিতে দ্বিধা করবে না।

 

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে আসা চারটি নৌকা কনটেইনার জাহাজ মারস্ক হাংঝুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মার্কিন হেলিকপ্টারগুলো পাল্টা গুলি চালায়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি নৌকাগুলো কনটেইনার জাহাজের কয়েক মিটারের কাছে এসে পড়ে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সশস্ত্র হুতি নৌকার বেশ কয়েকজন ক্রু নিহত হয়েছেন। অন্যদিকে কনটেইনার জাহাজের কেউ হতাহত হয়নি।

সংবাদমাধ্যম টেলিগ্রাফে শ্যাপস লিখেছেন, যুক্তরাজ্য ‘লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতার হুমকি রোধে আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না’। হুতিদের কোনও ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়: আমরা অবৈধ দখল এবং হামলার জন্য ক্ষতিকারক ব্যক্তিদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com