শনিবার, ০২:২৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার : সংঘর্ষ, গাড়িতে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে বনশ্রীর ডি ব্লকের একটি ভবনের সামনে এই সংঘর্ষ হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে বনশ্রী এলাকার ৪ নম্বর সড়কে আসমা বেগম (৪২) নামে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তিনি জানান, তিন দিন আগে আসমা ওই এলাকায় তার বাবা আব্দুর রবের বাড়িতে আসেন এবং কানিজ ফাতেমার বাড়িতে কাজ করতেন।

খবরটি শুনে তিনি একটি দল নিয়ে ঘটনাস্থলে যান উল্লেখ করে ওসি বলেন, ওই এলাকার বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা ব্যক্তিরা এবং স্থানীয় লোকজন এটিকে হত্যা সন্দেহে ক্ষিপ্ত হয়ে কলাপসিবল গেট ভেঙে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল।

সেখানে পৌঁছানোর পর পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ভবনে প্রবেশ করে কিছু মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে এবং বাড়ির গ্যারেজে পার্ক করা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওসি বলেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান ওসি মশিউর।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com