বুধবার, ০৪:৩৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা কোটালীপাড়া উপজেলা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, মোটরসাইকেল, ইজিবাইক ও টমটম নিয়ে পৌর বাস টার্মিনাল, সিকিরবাজার হাইস্কুল মাঠ ও মতির মোড়ে জড়ো হয়েছেন। সেখান থেকে ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।

এ দিকে প্রধানমন্ত্রীর আজকের জনসভায় নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পশ্চিমপাড়-কান্দি সড়কে যান চলাচন বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ জনসভা। এতে সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।

বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন।

এখন স্থানীয় ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন।২০১৮ সালে নির্বাচনী জনসভায় এই কলেজ মাঠে ভাষণ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com