বৃহস্পতিবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৭৭২ গ্রাম স্বর্ণসহ রাইহান হোসেন এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিম। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা।

বৃহস্পতিবার রাতে রাইহান হোসেনকে তল্লাশির পর আটক করা হয়। রাইহানের বাসা রাজধানীর গুলশানে।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদুর রহমান জানান, বর্তমান সময়ে চোরাচালান প্রতিরোধে কমিশনারের কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা বিমানবন্দরে নজরদারি চালিয়ে আসছি। বৃহস্পতিবার রাতে রাইহান হোসেন একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি করা হয়। ইমিগ্রেশন শেষে কাস্টম চ্যানেলে এলে তাকে তল্লাশি করা হয়।

 

একপর্যায়ে তার জুতা ও প্যান্টের সামনে-পেছনের পকেট থেকে ৬৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com