বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

খিলক্ষেতে বেপরোয়া প্রাইভেট কার, নিহত শিশুসহ ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে প্রাইভেটকারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামে আট বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া প্রাডো জিপ গাড়ি ( ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সাথে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়।

এসআই মোশারফ বলেন, এ ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, শিশু ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। সে একটি মাদরাসায় পড়ত। ইয়াসিনের দাদা খিলক্ষেত এলাকায় চাকরি করেন। সুমন মিয়া ছেলে ইয়াসিনকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে এসেছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল পাণ্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় থাকতেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী উজ্জ্বল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজীপাড়া গ্রামে। বাবার নাম মৃণাল পাণ্ডে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com