শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে ৯ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ঝড়ের আঘাতে বড় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আছে লাখো মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২৫ ও ২৬ ডিসেম্বর দেশটির পূর্ব উপকূলে ভয়াবহ ঝড় আঘাত আনে। মৌসুমি বৃষ্টি ও ঝড়ো বাতাসে নদীগুলো প্লাবিত হয়ে যায়। ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিজবেনে থাকতো মেয়েটি। সেখানে ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে আরও দুই নারীর।

গিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেন, ‘বড়দিনের সময় এই অঞ্চলের পরিবারগুলোর জন্য ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে।’

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ব্রিসবেনের কাছে সমুদ্রে নৌকাডুবিতে ১১ জন সাগরে তলিয়ে গেছে। বুধবার পুলিশ জানায়, ১১ জনের মধ্যে আটজনকে উদ্ধার করতে পেরেছেন তারা; বাকি তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com