শুক্রবার, ১০:৪৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

লোহিত সাগরে এবার রণতরীতেও ড্রোন হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে চারটি ড্রোন একটি রণতরীকে টার্গেট করেছিল। এছাড়া আত্মাঘাতী ড্রোনে একটি ট্যাংকার আক্রান্ত হয়েছে, অপর একটি জাহাজ অল্পের জন্য রক্ষা পেয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইউএসএস লাবুন ইয়েমেনের হাউছি নিয়ন্ত্রিত এলাকা থেকে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এসব ড্রোন ফ্রিগেটটিকে টার্গেট করেছিল।

দক্ষিণ লোহিত সাগরে রণতরীটি অবস্থান করছিল। লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালী রক্ষা করতে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ ছিল এই রণতরীটি।

এতে আরো বলা হয়, লাবুন নরওয়ের পতাকাবাহী ও মালিকানাধীন একটি ট্যাংকার থেকে সাহায্যের আবেদন পেয়েছে। এম/ভি ব্লামানেন নামের ট্যাংকারটির ওপর ড্রোন হামলা হয়েছিল। এছাড়া গ্যাবনের মালিকানাধীন এম/ভি সাইবাবা নামে ভারতীয় পতাকাবাহী একটি ক্রুড ট্যাংকারও হামলার শিকার হয়।

ইউএস সেন্ট্রাল কমান্ডে বিবৃতিতে বলা হয়, ‘এসব হামলা ছিল ১৭ অক্টোবর থেকে হাউছি যোদ্ধাদের বাণিজ্যিক জাহাজে হামলার ১৪তম ও ১৫তম ঘটনা।’

এছাড়া সেন্টকম জানিয়েছে, হাউছি-নিয়ন্ত্রিত এলাকা থেকে শিপিং লেনগুলোর দিকে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কোনো জাহাজের ক্ষতি হয়নি।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com