শুক্রবার, ১০:৪৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কারাগার থেকে ৩ আসনে লড়বেন ইমরান খান!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

কারাগার থেকেই পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষ থেকে বুধবার এ কথা জানিয়ে বলা হয়েছে, লাহোর, মিয়াঁওয়ালি এবং ইসলামাবাদের তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

গত অগস্টে ইসলামাবাদের বিশেষ আদালত তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পরেই ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পর ইসলামাবাদ হাই কোর্ট ওই সাজায় স্থগিতাদেশ দিয়ে ইমরানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ (ওএসএ)-এ মামলা চলায় তিনি মুক্তি পাননি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বজায় রাখতে পিটিআইয়ের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন পরিচালনকারী শীর্ষ সংস্থা ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি)।

তার পরে চলতি মাসের গোড়ায় পিটিআই-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ নেতা গওহর আলি খান। পাশাপাশি পিটিআইয়ের সাংগঠনিক বৈঠকে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন ওমর আইয়ুব খান। ১৯৯৬ সালে পিটিআই তৈরির পরে এই প্রথমবার ইমরানের পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করা হয় দলীয় চেয়ারম্যান হিসেবে। ফলে শেষ পর্যন্ত পিটিআই নেতৃত্ব ইমরানের ভোটে লড়ার কথা ঘোষণা করলেও তা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ইমরানের আইনজীবী তথা পিটিআই নেতা আলি জাফর বুধবার বলেন, ‘তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর ইসলামাবাদ হাই কোর্ট দ্রুত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করছি। রায় ইমরানের পক্ষে গেলে ভোটে লড়তে কোনো বাধা থাকবে না।’

ইমরান ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলেও জানান তিনি। পিটিআই-এর নতুন চেয়ারম্যান গোহর বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ চাইলে আমাদের খানসাহেব অবশ্যই এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। ইমরান জেলে থাকলেও তার দল পিটিআই নির্বাচনে অংশ নিচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com