রবিবার, ০১:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ট্রেনে আগুন: পিবিআইর সন্দেহের তীর ৩ ব্যক্তির দিকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন ব্যক্তির দিকে সন্দেহের তীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। ট্রেনের একটি বগি থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনাকে নাশকতামূলক কাজ বলে প্রাথমিকভাবে জানিয়েছে পিবিআই।

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্ত প্রমাণ করে যে এটি একটি নাশকতামূলক কাজ।’

তিনি আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি যে তিন ব্যক্তি বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের তিনটি বগিতে উঠেছিলেন তারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আমরা স্পষ্ট বলতে পারব।’

পুলিশ সুপার জানান, পুলিশ এখন বিমানবন্দর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং কারা সেখান থেকে ট্রেনে উঠেছিলেন এবং তেজগাঁও স্টেশন থেকে কারা নেমেছেন তা জানার চেষ্টা করছে।

তেজগাঁও রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার পার্বত আলী জানান, ট্রেনটি গতকাল রাত ১১টার দিকে মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে ভোর ৪টা ৫০ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছায়।

তিনি বলেন, ট্রেনটি সরাসরি কমলাপুর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল এবং এর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী পার্বত বলেন, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে তেজগাঁও স্টেশনে পৌঁছালে ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হতে দেখি।

‘আমি তখনই জরুরি সুইচ চালু করে ট্রেন থামিয়ে দিই। লাল বাতি দেখে ট্রেনটি থেমে গেলেও ট্রেন তেজগাঁও রেলগেটে পৌঁছে গেছে সে সময়।’

পার্বত জানান, চ, জ ‌এবং ঝ নং বগিতে আগুন লেগেছে। ‘আমরা স্টেশনে ফায়ার ফাইটিং টুল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং একই সাথে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসকে জানাই, বলেন তিনি।

তেজগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ট্রেনের চাকায় আগুন লেগে গেলেও ট্রেনের বাইরে কোনো আগুন লাগেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com