শুক্রবার, ১০:৩২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতের পার্লামেন্ট থেকে ৯২ এমপি বরখাস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ভারতের সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিজেপি নেতা অমিত শাহের কাছ থেকে বিবৃতি দাবি করায় পার্লামেন্ট থেকে বিরোধীদলের ৭৮ এমপিকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন স্পিকার ওম বিরলা। এর আগে গত সপ্তাহে এমন দাবি করে বরখাস্ত হয়েছিলেন ১৩ জন সংসদ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন সেখানে ঢুকে পড়েন দুই যুবক। এরপর সেখানে রঙিন ধোঁয়া ছেড়ে দেন। সংসদ ভবনের বাইরেও দুজন ধোঁয়া ছেড়ে একাত্মতা প্রকাশ করেন। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে মূল পরিকল্পনাকারীকেও।

এরপর থেকেই সংসদে নিরাপত্তার প্রশ্ন বারবার তুলছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বরখাস্ত সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন।

এই নিয়ে বরখাস্ত হওয়া মোট এমপির সংখ্যা দাঁড়াল ৯২ জনে। বরখাস্ত হওয়ার পর সাংবাদিকদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারের চূড়ান্ত আচরণ করছে। তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাই সংসদকে পার্টি অফিসের মতো ব্যবহার করছে। এটা হতে পারে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com