রবিবার, ০১:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কাশিমপুরের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন।

গ্রেপ্তার প্রধান কারারক্ষী হলেন সাইফুল ইসলাম (৫৫)। তার বাড়ি চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামে।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারে প্রবেশের জন্য আসেন। এ সময়ে নিয়ম অনুযায়ী অন্যরক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের ভেতর থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। অভিযুক্ত কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com