শুক্রবার, ১০:৩৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

লোহিত সাগরে নরওয়ের জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

লোহিত সাগরে সোমবার একটি নরওয়ের জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত হেনেছে। ইয়েমেনভিত্তিক হাউছি গ্রুপ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ওই এলাকা দিয়ে ইসরাইলগামী চলাচলকারী সকল জাহাজ আক্রমণের লক্ষ্যবস্তু হবে বলে ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে এই হামলা হলো। ইতোমধ্যেই বেশ কয়েকটি জাহাজ কোম্পানি ওই সমুদ্রপথ দিয়ে তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে।

সোমবার এমটি সোন আটলান্টিক ফ্রান্স থেকে রিইউনিয়ন দ্বীপে বায়োফুয়েল পরিবহন করার সময় আক্রান্ত হয় বলে নরওয়ের ইনভেন্টর ক্যামিক্যাল ট্যাঙ্কার্স জানিয়েছে।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, ‘সৌভাগ্যবশত ভারতীয় ক্রুদের কেউ আহত হয়নি, জাহাজটিও সামান্য ক্ষতি হয়েছে।’

এত আরো বলা হয়, ‘ক্রুরা এবং জাহাজটিকে সহায়তা করছে মার্কিন নৌবাহিনী। এটি নৌবাহিনীর পাহারায় এগিয়ে যাবে।’

ইসরাইলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে হাউছিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য তারা লোহিত সাগর দিয়ে অতিক্রমকারী জাহাজে হামলা চালাবে।

ইয়েমেন এবং ইরিত্রয়া ও জিবুতির মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালীতে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

ফলে অনেক কোম্পানি তাদের জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে চলাচল করাচ্ছে। এতে করে সময় ও খরচ উভয়টিই বেড়ে যাচ্ছে।

ইনভেন্টর ক্যামিক্যাল ট্যাঙ্কার্স জানিয়েছে, তাদের জাহাজের মালিকানার সাথে ইসরাইলের কোনো ধরনের সম্পর্ক নেই। এটি পরিচালনা করে একটি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান।

সোমবার ব্রিটিশ ওয়েল জায়ান্ট বিপি জানিয়েছে, তারাও লোহিত সাগর দিয়ে তাদের তেল পরিবহন স্থগিত করবে।

কোম্পানিটি জানায়, আমাদের জনসাধারণ এবং আমাদের হয়ে যারা কাজ করে, তাদের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের কাছে বেশি গুরুত্ব পাবে।

তারা আরো জানায়, লোহিত সাগরে অবনতিশীল নিরাপত্তাগত অবস্থার কারণে লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com