রবিবার, ১২:৩৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পঞ্চম দিনে প্রথম পর্বে প্রার্থিতা ফিরে পেলেন ২৮ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন। এর আগে চারদিনে ২১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে আপিল শুনানির পঞ্চম দিনে আধাবেলায় তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

ইসির আইন শাখা জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত শুনানিতে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একটি আবেদন বিচারাধীন। একটি আবেদনের বাদী অনুপস্থিত। আর ৩০ জনের আবেদন না মঞ্জুর হয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com