শনিবার, ০২:৫১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দুটি ইউনিট।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। পরে সার্ভিসের দুই ইউনিট ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাখালী বাস স্টেশনের পাশে রয়েল পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুন লেগেছে।

এর আগে, রাজধানীর মানিকনগর এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

এরপর বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে দশম বারের মতো বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com