বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অবরোধ সমর্থনে ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

সরকারের পদত্যাগসহ এক দফা এবং তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।

দলটির নেতারা বলেন, অন্যান্য দিনের কর্মসূচির তুলনায় আজ বুধবার অবরোধ সমর্থনে ঢাকার বাইরে নেতাকর্মীরা বেশ সরব। অবরোধ সমর্থনে সকালে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মতিঝিলের শাপলা চত্বরে মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলকারীদের অভিযোগ, শাপলা চত্বর থেকে মিছিলটি নটরডেম কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজানকে আটক করে।

এই মিছিলে অংশ নেন ছাত্রলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান, সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান। এছাড়া মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমনসহ ঢাবির বিভিন্ন হল, ঢাকা কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মিছিল করেছে ছাত্রদল।

অবরোধ সমর্থনে সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল হয়েছে।

অবরোধ সমর্থনে সকালে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডের নিউমার্কেটের সামনে এসে শেষ হয়। এতে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এ ছাড়া অবরোধের সমর্থনে মুন্সীগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম, ফরিদপুর, চাঁদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, নরসিংদী, জামালপুরে তুলনামূলক বড় মিছিল হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করেছে বলে দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘ভয় পাইয়ে দিতে সরকার গত ১৫ বছর ধরে বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর সীমাহীন নির্যাতন চালিয়ে আসছে। সেই ভয়কে জয় করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে তারা রাজপথে নেমে আসছে। এবার জনগণের বিজয় এবার হবেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com