বুধবার, ০৯:৩১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

মালয়েশিয়ার জহুরবারুতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বাংলাদেশিসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্থানীয় পুলিশ। গত রবিবার জহুরবারুতের ইমিগ্রেশন পুলিশ শহরের কেন্দ্রস্থলে একটি মলের বেশ কয়েকটি ম্যাসেজ পার্লারে অভিযান চালায়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ নারী, আটজন থাই নারী, তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুই ভারতীয় পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ। এ ছাড়া ম্যাসেজ পার্লার পরিচালনার দায়িত্বে থাকা ছয় বিদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।

গতকাল সোমবার জহুর রাজ্যের ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেন, ‘জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপস গেগার’ এবং ‘অপস সেলেরা’ নামক পার্লারে অভিযান চালিয়ে জহুরবারুর সেতিয়া ট্রপিকা এবং বঙ্গুনান সুলতান ইস্কান্দার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ম্যাসেজ পার্লারে ৪০ জন বিদেশি নারীকে যৌনকর্মী হিসেবে কাজ করানো হতো বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সামাজিক ভিজিট পাস এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন। তাদের মধ্যে একজনের কাছে জাল ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ওয়ার্ক পারমিট ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে মনে করিয়ে দিতে চাই, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com