শনিবার, ১১:১৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কিছু আসনে নৌকা নিয়ে লড়বেন ১৪ দলের শরিকরা: কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিছু আসনে নৌকা নিয়ে লড়বেন জোটের শরিক দলের প্রার্থীরা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ১৪ দল নেতাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।আগের দিনের বৈঠকের বিষয়টি তুলে ধরে কাদের সাংবাদিকদের বলেন, ‘আমু (১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু) ভাই আমাদের সমন্বয়ক। উনি মূল দায়িত্ব পালন করেছে। আমার সঙ্গে নানক ছিল, নাছিম, তারাও কালকে বৈঠকে ছিলেন।
‘আমরা সবাই মিলে আজকালের মধ্যে আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজকে না হলেও আগামীকাল হয়ে যাবে।’ছাড় দেয়া আসনে জোটের শরিকরা নৌকা প্রতীক নিযে নির্বাচন করবেন কি না এবং করলে কতটি আসনে করবেন, সে সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তাদের প্রত্যাশা কত এবং তারা পাবে, এর বাস্তবতা কত, দুইটা মিলিয়েই আমরা সিদ্ধান্ত নেব। করবে, তারা কিছু হয়তো নৌকাই করবেন, কিন্তু তাদের অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কা রেখেই ইলেকশন করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com