শুক্রবার, ১২:১৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আওয়ামী লীগের প্রেসক্রিপশনে ইসি প্রার্থী বাছাই করছে : রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীর প্রেসক্রিপশন অনুযায়ীই অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন প্রার্থী বাছাই করে দিচ্ছে।’

৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ‘ঝটিকা মিছিল’ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। কোন আসন, কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে তারা (ইসি)। যেখানে যাকে রাখা দরকার তাকে রেখে অন্যদের মনোনয়নপত্র বাতিল করছে।’

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই, জাতির সঙ্গে এসব প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। নইলে জনগণ আপনাদের ছাড়বে না।’

দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে রিজভী বলেন, ‘আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সরকারের সেদিকে কোনো মাথাব্যথা নেই। তারা আছে কীভাবে অবৈধ ক্ষমতাকে আরও কুক্ষিগত করে রাখবে।’

সকাল ৭টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরে পার্কের সড়কে জাতীয়তাবাদী মহিলা দলের ২০/২৫ জন নেতাকর্মীকে নিয়ে ‘ঝটিকা’ মিছিল করেন রিজভী। পার্কের কাছ থেকে মিছিলটি প্রধান সড়কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের পেয়ারা মোস্তফা, রুনা লায়লা, জাকিয়া সুলতানা, নাজমা শিকদার, রোকেয়া সুলতানা তামান্নাসহ ২০/২৫ জন মহিলা নেতাকর্মী ছিলেন।

এদিকে সকালে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলীর নেতৃত্বে রাজধানীর আসাদ গেটে ১০/১২ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেয়া স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com