বৃহস্পতিবার, ০৬:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় এক দিনে ৭ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতি শেষে আবারো ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইসরাইল। তারা গত এক দিনে সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

রোববার গাজার মিডিয়া অফিসের ডিজি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, শেখ রাদওয়ান ও আল-নাসরে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে।

এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষে শুক্রবার আবারো অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালানো শুরু করে। এ হামলায় ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজা ছেড়ে গেছে ৬ শতাধিক বিদেশী
দ্বৈত নাগরিকত্ব থাকা ৬০০ শতাধিক ফিলিস্তিনি গাজা ছেড়ে গেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে রোববার তারা মিসরে প্রবেশ করেছে।

এর আগে একটি তালিকা প্রকাশ করে ফিলিস্তিনি সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছিল কারা অবরুদ্ধ উপত্যকাটি ছেড়ে যেতে পারবেন। এ তালিকার তিন শতাধিক মানুষ রয়েছে যারা যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছেন। তালিকায় আরো রয়েছে জার্মান, নরওয়ে, গ্রিস, তুরস্ক ও ফিলিপাইনের বাসিন্দাদের নাম।

শুক্রবার ইসরাইল আবারো হামলা শুরুর পর রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজা ছেড়ে গেছে ৯০০’র মতো বিদেশী নাগরিক। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ এ তথ্য জানিয়েছে।

এছাড়া রোববার আরো ১৩ জন আহত ব্যক্তিকে সীমান্ত পার হয়ে মিসরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com