বুধবার, ১২:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সারাদেশে ওসিদের রদবদলের সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো প্রতি প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারো প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন।’

রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আছেন, তারা হয়তো কারো প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা, আমার কিন্তু নয়।’

‘সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বিএনপি বুঝে ফেলেছে নির্বাচনে আর আসতে পারবে না। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। নাশকতাকারীদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com