বৃহস্পতিবার, ০৬:২৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫,২০০ ছাড়িয়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫,২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭০ ভাগই নারী ও শিশু। এছাড়া ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইল গাজার হাসপাতালগুলোতে আঘাত হানায় সেগুলো পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ফলে আহতদেরকে মাটিতেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আলজাজিরা জানিয়েছে, গাজায় ১৩০টি হাসপাতালে হামলা করে ইসরাইল। এর মধ্যে অন্তত ২০টি হাসপাতাল পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ওসব হাসপাতালের অন্তত ৩১ জন স্বাস্থ্যকর্মীকে আটক করে তারা। এরপর অনাহার ও অমানুষিক নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া গাজাজুড়ে অন্তত ২৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।

সূত্রে আরো জাাননো হয়েছে, গাজার হাসপাতালে চিকিৎসার অভাবে প্রতিদিনই অনেক আহত মানুষ মারা যাবে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com