শনিবার, ১০:৫৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতারকৃত আসাদুজ্জামান খান হিরা (৪৫) এ কারাগারে বন্দি ছিলেন। তাকে গাজীপুর জেলা কারাগার থেকে গত ১০ নভেম্বর এখানে স্থানান্তর করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাগারের ভেতর বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গত ২৯ অক্টোবর তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন তিনি। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেফতার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com