শুক্রবার, ০৭:১৩ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

যুদ্ধবিরতি হয়নি, গাজায় আবারো ইসরাইলি হামলা শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

কোনো চুক্তি ছাড়াই ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষ হয়েছে। ইতোমধ্যে ইসরাইল আবারো হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরু করেছে।

এদিকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির সপ্তম দিনে হামাস আট ইসরাইলিকে মুক্তি দিয়েছে। আর ইসরাইল কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে ৩০ ফিলিস্তিনিকে।

ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান পোপ ফ্রান্সিসের
ফোনে ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে তিনি এই আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ তিনি ইসরাইলের প্রেসিডেন্টকে গাজায় সন্ত্রাস না করার জন্য আহ্বান জানান। তখন ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগ বলেন, আমরা সেখানে আত্মরক্ষার লড়াই করছি। তখন পোপ বলেন, তবে যারা হামলা করেছে, তাদেরকে দায়ী করো। বেসামরিকদের এর জন্য দায়ী করা কিংবা শাস্তি দেয়া উচিৎ নয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরু করেছিল। এই হামলায় অন্তত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com