শুক্রবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মেক্সিকোয় ৩ সাংবাদিক গুলিবিদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে মঙ্গলবার তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হামলার শিকার হন।

কর্মকর্তরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা রাজ্যের রাজধানী চিল্পানসিঙ্গোতে একটি হত্যাকাণ্ডের রির্পোট সংগ্রহ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তারা গুলিবিদ্ধ হন।
হামলাকারীরা একটি মটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রসিকিউটররা জানান, এই তিন সাংবাদিকর পিঠ, বাহু এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম জেসাস অ্যান্তোনিও দে লা ক্রুজ, অস্কার গুয়েরা এবং ভিক্টর মাতেও ফ্রান্সিসকো।

মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানায়, বর্তমানে তিনজনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরএসএফ সোস্যাল মিডিয়া এক্সে দেয়া বার্তায় বলেছে, ‘আরএসএফ এই তিন সাংবাদিকের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’

আরএসএফ জানায়, এই তিন সাংবাদিক স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতি ও অপরাধের রিপোর্ট করে থাকেন।

খবরে বলা হয়, আরো তিনজন সাংবাদিককে অপহরণ করার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটল।

আরএসএফ জানায়, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসেবে মেক্সিকোকে বিবেচনা করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com