বৃহস্পতিবার, ০৩:৫৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চীনের হুমকির মধ্যে সামরিক সহায়তা নিয়ে আলোচনা জাপান-ভিয়েতনামের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে জাপান ও ভিয়েতনাম সোমবার দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে সম্মত হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুয়োং টোকিও-তে বৈঠক করেন এবং নিরাপত্তাগত সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত বিষয়কে সম্প্রসারিত করতে রাজি হন। সেই সাথে এই অঞ্চলের সমমনা উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাহিনীর জন্য জাপানের নতুন সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতেও সম্মত হয়েছেন তারা।

জাপানের বিদেশ মন্ত্রণালয়ের দেয়া তাদের যৌথ বিবৃতি অনুযায়ী, দুই নেতা জানিয়েছেন, জাপান-ভিয়েতনাম সম্পর্ক হবে ‘সার্বিক কৌশলগত অংশীদারিত্ব’, চলতি সহযোগিতাকে ‘নতুন উচ্চতায় নিয়ে যাবে ও আরো নতুন দ্বার খুলে’ দেবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দেশ ভিয়েতনামের সাথে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে জাপান। চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে তাদের বিরোধের মুখে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক ভূমিকা রয়েছে ভিয়েতনামের।

সোমবারের এই ঘোষণার অর্থ হলো- যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পাশাপাশি জাপান এখন ভিয়েতনামের শীর্ষ স্তরের সহযোগীর মর্যাদা লাভ করেছে।

দুই নেতার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ‘অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক সহযোগী’ ভিয়েতনাম।

থুয়োং বলেন, এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধিতে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় সহায়ক হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com