বৃহস্পতিবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজা যুদ্ধ : চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত
ছবি : রয়টার্স

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। এ জন্য চলতি সপ্তাহে নিউইয়র্ক যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ই।

আগামী ২৯ নভেম্বর হবে এ অধিবেশন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার জানিয়েছেন, ‘এ মাসে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আয়োজন করেছে চীন। উচ্চ পর্যায়ের এ বৈঠকটি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রম অনুসারে এখন চীন এ কাউন্সিলের সভাপতি।’

মুখপাত্র আরো বলেন, ‘চীন আশা করছে আলোচনায় একটি যুদ্ধবিরতি হবে এবং যুদ্ধের অবসান ঘটবে। এবং গাজায় মানবিক সংকট দূরীকরণে অবদান রাখবে এ বৈঠক।’

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে চীন সবসময়ই দুই-রাষ্ট্র ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ লড়াইয়ের অবসানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com