শুক্রবার, ০৫:৫২ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ইউরোপ এক বছরে বায়ুদূষণে মৃত্যু ৪ লাখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

ইউরোপে ২০২১ সালে বায়ুদূষণে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকৃত মাত্রায় দূষণ নামিয়ে আনতে পারলে এই মৃত্যু এড়ানো যেত।

ইউরোপীয় এনভায়রেনমেন্ট এজেন্সি জানিয়েছেন, বাতাসে পিএম২.৫ এর মাত্রা বেশি থাকার কারণে ২০২১ সালে ২ লাখ ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের সবাই হার্টের অসুখে ভুগেছেন। ৫২ হাজার মানুষ মারা গেছে অতিরিক্ত মাত্রায় থাকা নাইট্রোজেন ডাইঅক্সাইডের কারণে। তাদের মৃত্যুর মূল কারণ ছিল ডায়বেটিস। আর ওজন গ্যাসের কারণে মৃত্যু হয়েছে ২২ হাজার মানুষের।

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে বায়ুদূষণজনিত কারণে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার মানুষের।

ইইএ’র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানা হতো তবে এই বিশাল সংখ্যক মৃত্যু এড়ানো যেত।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পোল্যান্ড , জার্মানি ও ইতালিতে। সবচেয়ে কম ছিল আইসল্যান্ড, স্ক্যানডিনেভিয়া ও এস্তোনিয়াতে।

নাইট্রোজেন অক্সাইড ও ওজন গ্যাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তুরস্ক, ইতালি ও জার্মানিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com