বৃহস্পতিবার, ০৩:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

সপ্তম দফা অবরোধের সমর্থনে বরিশালে মিছিল করেছে ছাত্রদল। এদিকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যান চলাচল ছাড়া অবরোধে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।

সপ্তম দফা অবরোধের সমর্থনে রবিবার সকাল সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। মিছিলটি বিএম কলেজ রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এদিকে অবরোধে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামূলক কম। নগরীর অভ্যন্তরে প্রচুর সংখ্যক থ্রি হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল করছে। নগরীর দোকানপাঠ, অফিস আদালত ব্যাংক বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com