রবিবার, ১২:৪৬ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে পুঠিয়ার বেলপুকুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের রামেক হাসপাতালে নেয়ার পরে মারা যায় আরো চারজন। নিহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) ও তার বোন পারভিন বেগম (২৬) ও শারমিন খাতুন (১৮) এবং সিএনজি চালক হাতেম আলী। তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। নিহতরা রাজশাহীতে চিকিৎসা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে নাটোরের গুরুদাসপুরে ফিরে যাচ্ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com