বৃহস্পতিবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

২৫ থাই ও ইসরাইলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত
ছবি : রয়টার্স

ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১২ থাই ও ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয় বলে মিসরীয় রাষ্ট্রীয় তথ্য সেবা সূত্রে জানা গেছে।

জানা গেছে, মিসরের মধ্যস্থতায় হামাসের হাতে বন্দী থাইল্যান্ডের ১২ এবং ইসরাইলের ১৩ নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে, তাদের ১২ জন নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনও।

তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, থাই সরকার নিশ্চিত হতে পেরেছে যে, হামাস তাদের হাতে বন্দী ১২ থাই নাগরিককে মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, চার দিনের যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল-হামাস যুদ্ধ চলছে। এর ৪৮তম দিনে এসে যুদ্ধবিরতি কার্যকর হলো।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com