শুক্রবার, ০৩:৪১ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৩৩৫টি ইসরাইলি সামরিক যান ধ্বংস করার দাবি হামাসের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের ৩৩৫টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে। হামাসের সশস্ত্র শাখার আল-কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা এ দাবি করে বলেছেন, গাজায় ইসরাইল স্থল হামলা শুরু করার পর এসব যান ধ্বংস করা হয়েছে। তিনি যত দিন প্রয়োজন তত দিন ‘শত্রুর’ মোকাবেলা তার যোদ্ধারা প্রস্তুত বলে ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার ইসরাইল-হামাস চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তিনি এই দাবি করেন। স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে।

আবু ওবায়দা বলেন, গত ৭২ ঘণ্টায় আরো ৩৩টি যান টার্গেট এবং ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বেইত হানুনে তাদের যোদ্ধারা ইসরাইলি পদাতিক সৈন্যদের ওপর ‘কয়েক ডজন’ অভিযান পরিচালনা করেছে।

তিনি জানান, গত তিন দিনে ফিলিস্তিনি যোদ্ধারা ‘বিশেষায়িত অভিযান’ পরিচালনা করেছে। এর ফলে ‘শত্রু বাহিনীতে’ বিপুলসংখ্যক মৃত্যু ঘটেছে।

তিনি বলেন, শত্রুরা যতক্ষণ গাজায় হামলা চালাতে থাকবে, তাদের যোদ্ধারা ততক্ষণ তাদের মোকাবেলা করতে প্রস্তুত। তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ বাড়ানোর আহ্বানও জানান।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে স্পেন
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে এবং ‘খুব স্বল্প সময়ে’ মানবিক যুদ্ধবিরতি হবে বলে তারা আশা করছেন।

স্প্যানিশ রেডিও স্টেশন আরএনই-এর সাক্ষাৎকারে আলবারেস বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সর্বোত্তম গ্যারান্টি হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে বৃহস্পতিবার ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে বুধবার একটি গণকবরে বেশ কয়েকজন ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। নীল টারপলিনে মোড়ানো লাশগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। লাশগুলো বালুকাময় গর্তে ধীরে ধীরে দাফন করা হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ এএফপি’কে জানান, ‘এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।’

কবরস্থানের কমিটির সদস্যদের মতে উত্তর গাজা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে এসব বিপূল সংখ্যক লাশ বয়ে আনা হয়।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থিত ইসরাইলি বিমান হামলার শিকার ইন্দোনেশিয়া হাসপাতালটি সোমবার আংশিক খালি করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com