শুক্রবার, ০৯:০২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

হাসপাতালে বোমাবর্ষণ করে গাজাবাসীদের মনোবল ভাঙার চেষ্টা করছে ইসরায়েল-এরদোয়ান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়য়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমাবর্ষণ করে গাজাবাসীদের মনোবল ভাঙার চেষ্টা করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন হাসপাতালে বারবার এবং ইচ্ছাকৃত ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেছেন।

২০ নভেম্বর, সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, ইসরায়েল এবং তার সমর্থকরা শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক যুদ্ধের সব হাতিয়ার ব্যবহার করছে। মানবতার বিবেকের সামনে তাদের বিচার করা হবে।

তিনি যোগ করেন, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ছিটমহলটি মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ও নিষ্ঠুরতা দেখেছে।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক একমাত্র দেশ ইসরায়েল যাকে ইহুদিবিরোধী হিসেবে আখ্যা দিতে পারে না। তিনি বলেছেন, ‘তুরস্কের অতীত ইতিহাসে এমন লজ্জার ঘটনা আপনি দেখতে পাবেন না।’

এদিকে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজায় যা ঘটছে তাতে যদি আমরা প্রতিক্রিয়া না দেখাই, তাহলে আমরা আগামীকাল ধর্মান্ধ দখলদারকে আমাদের নিজেদের ভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারব না।’

উল্লেখ্য, ৭ অক্টোবরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করার পর থেকে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। এছাড়া ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি মারা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com