বুধবার, ০৬:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দু’টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে কারাগারে রয়েছেন। তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দু’জন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

শামসুদ্দিন দিদার দাবি করেন, ককটেল বিস্ফোরণের পর বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এসময় নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ছয় থেকে আটজন পুলিশকে বহন করা তিন থেকে চারটি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন। মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com