শুক্রবার, ০১:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

হাবিব উন নবী সোহেলসহ বিএনপির বেশকিছু নেতার কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

অন্যদিকে নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনের ২ বছর ৬ মাসের স্বশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।

রায়ে একই সঙ্গে কারাগারে থাকা এ আসামির দুই হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

দণ্ডিত অপর আসাসিরা হলেন- সালে ইসলাম সুমন, বাগা সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ওরেফে আনেয়ার কমিশনার ও আবু বকর সিদ্দিক।

রায় ঘোষণার সময় নিবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়েছে কারাগারে পাঠানো হয়। অপর ছয় আসামি জামিনে ছিলেন। তারা রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

চলতি বছর ৪ মার্চ বিকেল ৪টায় সাইফুল ইসলাম নিরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com