শনিবার, ০৯:২৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

তৃতীয় দিনের মতো চলছে আ’লীগের মনোনয়নপত্র বিক্রি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি তৃতীয় দিনের মতো চলছে।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির এ কার্যক্রম চলছে।

এর আগে আওয়ামী লীগ দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ১৮০ জন আর অনলাইনে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ১৮০ জন। আর অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১ হাজার ২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

এরও আগে শনিবার প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। দু’দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এ দু’দিনের তুলনায় আরো বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথমবার অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ পক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দু’দিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই সংখ্যাটি কম নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com