বৃহস্পতিবার, ০১:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভারতে সুড়ঙ্গে আটকে আছে ৪১ শ্রমিক, উদ্ধারে লাগবে আরো ৫ দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডে গত রোববার নির্মীয়মাণ টানেল (সুড়ঙ্গ) ধসে ধ্বংসাবশেষে চাপা পড়েছিল ৪১ জন শ্রমিক। ওই ঘটনার ১৭০ ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে। এখনো টানেলের মধ্যেই আটকে আছেন তারা। উদ্ধারকারী দল সূত্রে খবর, আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে এখনো চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। তবে সবকিছু ঠিক থাকলে এর চেয়ে কম সময়ের মধ্যেও তাদের উদ্ধার করা যেতে পারে। সুড়ঙ্গের ছাদ খুঁড়ে ওই শ্রমিকদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। আজ থেকেই ওই কাজ শুরু হবে।

ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত যে টানেল তৈরি হচ্ছে, গত রোববার ভোরবেলায় ওই সুড়ঙ্গের ১৫০ মিটার অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভূমিধসের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। তাতেই চাপা পড়েন ৪১ জন শ্রমিক।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে নিয়মিত রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে, প্রধানমন্ত্রীর দফতরের উপ-সচিব মঙ্গেস ঘিলদিয়াল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ ও উদ্ধার কাজ খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দেরাদুনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরিস্থতি পর্যালোচনা করেন। শ্রমিকরা সকলেই সুরক্ষিত আছেন বলে খবর। কিন্তু স্বল্প খাবার খেয়ে দীর্ঘ সময় আটকে থাকায়, তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে শ্রমিকদের পরিবার।
সূত্র : আজকাল

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com