বৃহস্পতিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রাষ্ট্রপতিকে তফসিল পেছানোর আহ্বান রওশন এরশাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। একইসাথে আগামী নির্বাচনের তফসিলের সময় বাড়ানোরও আহ্বান জানান তিনি ।

রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে রওশন এরশাদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সব রাজনৈতিক দলকে আলোচনার কথা জানিয়ে এতে বলা হয়, ‘আপনি (রাষ্ট্রপতি) রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতেও আপনি সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন।’

এছাড়া এতে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয় জানিয়ে তফসিলের সময় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আজ বঙ্গভবনে যান।

সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধিদলটি বঙ্গভবনে প্রবেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। তফসিলের সময় আরো কিছুটা বাড়ানো প্রয়োজন।

৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময় আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এ কারণেও তফসিল পেছানোর প্রয়োজন।

জাপা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে রাষ্ট্রপতির সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করে দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com