শুক্রবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বাইডেন কী ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ৪৪ দিন ধরে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। এসবের মধ্যে মসজিদ, গির্জা, স্কুল চার্চ ও হাসপাতালও আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলার ঘটনা ঘটছে।

হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন পোস্টে মতামত লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে তিনি মনে করেন।

গতকাল শনিবার ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা শান্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন-কাঠামোর অধীনে পুনরেকত্রিত হওয়া উচিত, শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত।’

বাইডেন আরও বলেছেন, ‘আমি ইসরায়লি নেতাদের স্পষ্ট করে বলেছি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা এসবের জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

তিনি নিবন্ধে বলেছেন, ‘পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করা চরমপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত। যার মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও রয়েছে।’ তবে তিনি স্পষ্ট করেননি ইসরায়েলকে কি এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা। তিনি শুধু উল্লেখ করেছেন, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com