বৃহস্পতিবার, ০১:৩৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

বিএনপি, জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

র‍্যাব সদর দফতরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় র‍্যাবের ১৬০টি টিম মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, র‍্যাবের বাকি তিন শ’ টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।

গত মাসের শেষের দিকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।

হরতালকে সামনে রেখে শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দুর্বৃত্তরা একটি কমিউটার ট্রেনসহ কমপক্ষে নয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com