শনিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হচ্ছে কুকুরের মাংস খাওয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার প্রথা অনেক দিনের। তবে ওই প্রথায় এবার নিষেধাজ্ঞা জারি হচ্ছে। চলতি বছরের শেষ থেকেই দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া বেআইনি হচ্ছে। এর মাধ্যমে কয়েক হাজার বছরের প্রথায় হঠাৎ সমাপ্তি টানা হচ্ছে। চলতি বছরের শেষ দিকেই এ-সংক্রান্ত আইন জারি হবে। তবে তিন বছরের জন্য ছাড় দিয়ে ২০২৭ সাল থেকে পুরোপুরি নিষিদ্ধ হবে কুকুরের মাংস।

দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন পিপল পওয়ার পার্টির পক্ষ থেকে কুকুরের মাংস খাওয়ায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রাণীর উপর নিষ্ঠুরতা নিয়ে নবীন প্রজন্মের সংবেদনশীলতা। তারা কুকুরের মাংস খাওয়া একেবারেই মেনে নিচ্ছে না। শুরু হয়েছে প্রতিবাদ। এছাড়াও আন্তর্জাতিক পশুপ্রেমী সংস্থাগুলোর নিরন্তর বিরোধিতা। সব মিলিয়ে এবার কয়েক হাজার বছর ধরে চলে আসা প্রথা বন্ধের নির্দেশ দিতে বাধ্য হলো ওই দেশের প্রশাসন।

পিপল পওয়ার পার্টি পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগামী তিন বছরের জন্য নিষেধাজ্ঞার জারি হবে। বড় সমস্যা, কুকুরের মাংসের ব্যবসার সাথে জড়িতদের বিকল্প কর্মসংস্থান। ওই বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট উন সুক উওল এবং তার স্ত্রী কিছু দিন আগেই বেশ কয়েকটি পথ কুকুরকে পোষ্য হিসেবে নিয়েছেন। সরকারের এক প্রতিনিধি জানান, কুকুরের মাংস খাওয়ার মতো ‘কুপ্রথা’ বন্ধের সময় হয়েছে।
সূত্র : স্কাই নিউজ এবং অন্যান্য

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com