বৃহস্পতিবার, ০১:৩৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি-জামায়াতে ইসলামী। আজ রোববার ভোর ৬টায় থেকে মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে এই হরতাল।

৪৮ ঘণ্ট হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়েত ইসলামী। শনিবার সন্ধ্যার পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশাল ও বিক্ষোভ মিছিল হয়েছে। সন্ধ্যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিএনপি এবং ছাত্রদলও বিক্ষোভ মিছিল করেছে।

হরতাল রোববার ভোর থেকে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাতেই রাজধানীতে আগারগাঁও তালতলা, গুলিস্তান ও সিটি কলেজে সামনে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর তিনটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com