শনিবার, ০৯:০৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বাংলাদেশের প্রবৃদ্ধি মানে ভারতেরও প্রবৃদ্ধি-শ্রিংলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন মানে ভারতেরও উন্নয়ন, বাংলাদেশের প্রবৃদ্ধি ভারতেরও প্রবৃদ্ধি। তিনি বলেন, সবসময় একটি শক্তিশালী, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের পাশে রয়েছে ভারত।

শ্রিংলা আশা প্রকাশ করেন, দুই দেশ পারস্পরিক সুবিধা অর্জনের জন্য অনন্য অংশীদারিত্ব অব্যাহত রাখবে। এটি একমুখী ট্র্যাফিক হওয়া উচিত নয়।

স্যামুয়েল রিচার্ডের ‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেস টু এশিয়ান টাইগার’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বইটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে বইটির ওপর একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

শ্রিংলা আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের অব্যাহত অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ফর ডেভেলপিং কান্ট্রিজের (আরআইএস) অধ্যাপক ড. প্রবীর দে বলেন, আন্ত:সংযোগই বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম প্রধান উপাদান।

আরেক প্যানেলিস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট রোহতকের পরিচালক অধ্যাপক ধীরাজ শর্মা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সাফল্যের মূল অনুঘটক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কথা উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রগতিশীল অর্থনীতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন যুগান্তকারী অর্জনের ওপর আলোকপাত করেন।

তিনি বাংলাদেশের চলমান উন্নয়নে অংশীদার হওয়ার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং বইটির উপর তার মতামত ও প্রতিফলন সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, আয়োজক দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com