অবরোধ সমর্থনে স্লোগান দেয়ার সময় বাংলাদেশ জনতা পার্টির সভাপতি রায়হান ইসলাম রাজুসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।